ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০%

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার

নিহতের স্বামী মো. হামিদুল ইসলাম রনি (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূ সাবিনা বেগম ওরফে চম্পা (২২) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মো. হামিদুল ইসলাম রনি (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে আলীগঞ্জ পূর্বপাড়া এলাকায় রেললাইন সংলগ্ন একটি টিনশেড বাড়ির পাশের পরিত্যক্ত কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।

এ ঘটনায় নিহতের ভাই রুবেল কাজী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১০টার দিকে আলীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনের চেষ্টা করার সময় রনিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই সুপার জানান, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন রাতে তর্ক-বিতর্কের একপর্যায়ে রনি ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে মরদেহ পাশের একটি পরিত্যক্ত কক্ষে ফেলে রাখেন।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ঘটনাটির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০২:১৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬