ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কাউকে প্রভু নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ’-নাচোলে ভূমিমন্ত্রী

গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক অনুষ্ঠানে দেশের ভবিষ্যৎ উন্নয়ন, সম্প্রীতি ও পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, “বাংলাদেশ কারও প্রভুত্ব মেনে নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে এগিয়ে যাবে।”

সোমবার (২৩ মার্চ) দুপুরে নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দেশের মানুষ কখনও উগ্রবাদকে সমর্থন করেনি। তাই ভবিষ্যতে দেশের সম্প্রীতি, ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়ন তখনই নিশ্চিত হয়, যখন নারীরা শিক্ষা ও দক্ষতায় এগিয়ে গিয়ে সমাজে নেতৃত্বের অবস্থানে পৌঁছাতে পারে। মা-বোনদের শিক্ষায় অগ্রগতি দেশের সামগ্রিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও  সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কাউকে প্রভু নয়, বন্ধুত্বের নীতিতে এগোবে বাংলাদেশ’-নাচোলে ভূমিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০২:৫৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬