ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযান: ২০ লাখ টাকার ভারতীয় বিড়ি ও জাল জব্দ

সোমবার বিকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রামদাসপুর সীমান্তবর্তী রামদাস বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৩ মার্চ) বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রামদাসপুর সীমান্তবর্তী রামদাস বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

জব্দকৃত মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তজুড়ে বিজিবির এমন তৎপরতা চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬ বিজিবির অভিযান: ২০ লাখ টাকার ভারতীয় বিড়ি ও জাল জব্দ

প্রকাশের সময়ঃ ০২:৩০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬