ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
অকটেন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

একটি মুদি দোকান ও দোকানসংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মুদি দোকান ও দোকানসংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

জানাগেছে, ভোক্তা অধিকার কর্মকর্তারা ছদ্মবেশে ওই দোকানে তেল কিনতে গেলে দোকানদার মোঃ মকবুল হোসেন (৪০) প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বেঞ্চ সহকারীকে নির্দেশ দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)র নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে  সদর মডেল থানা পুলিশের একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের

অকটেন জব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

প্রকাশের সময়ঃ ১২:৪৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬