ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০%

এনসিপি’র আহ্বা‌য়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

বৃহস্পতিবার দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পঠিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আটজন নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠান। একই সঙ্গে গণমাধ্যমেও এর অনুলিপি সরবরাহ করা হয়। তবে প্রাপ্ত কপিতে চারজন নেতার স্বাক্ষর দেখা গেছে।

স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

অন্যদিকে পদত্যাগপত্রে নাম থাকলেও স্বাক্ষর না করা নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সবুর জেন্টু, সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং সদস্য তসিকুল আজম বাবু। জানা গেছে, তারা বিভিন্ন স্থানে অবস্থান করায় সরাসরি স্বাক্ষর করতে পারেননি, তবে ফোনে পদত্যাগের বিষয়ে সম্মতি দিয়েছেন।

দুটি পৃথক পদত্যাগপত্রে নেতারা ব্যক্তিগত কারণ এবং দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অপারগতার কথা উল্লেখ করেছেন।

এ বিষয়ে আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না, তাই পদত্যাগ করেছেন।

অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল জানান, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা দলে যুক্ত হলেও সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’

এনসিপি’র আহ্বা‌য়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

প্রকাশের সময়ঃ ০১:৪৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬