ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

সংগৃহীত বি।

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালিত হবে—এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে পাঠদান করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনা করা হতে পারে। ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো সশরীরেই নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, অফলাইন ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের উপস্থিত থেকে ক্লাস নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নতুন পদ্ধতি চালুর পর কোনো জটিলতা দেখা দিলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এ বিষয়ে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

তবে এ সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা বা শহরাঞ্চলের জন্য প্রযোজ্য হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে আরও আলোচনা করে শিগগিরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এজন্য বুধবার একটি জরুরি সভাও আহ্বান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

প্রকাশের সময়ঃ ০৬:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬