ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার ৮ মাসেও মামলা নেয়নি পুলিশ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে শিশু জিন্নাতের পরিবার মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২
বগুড়া-৬ উপনির্বাচন

১৬ বিজিবি ব্যাটালিয়নের রেকি টহল শুরু, মাঠে ৮ প্লাটুন

  • নাহিদ, নওগাাঁ
  • প্রকাশের সময়ঃ ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৩৬২ Time View

নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়ন রেকি টহল কার্যক্রম শুরু করেছে।

আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়ন রেকি টহল কার্যক্রম শুরু করেছে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি)-এর সরাসরি নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম (পিবিজিএমএস)-এর তত্ত্বাবধানে এই নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জানা গেছে, বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট আটটি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তারা নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করবেন।

অধিনায়ক জানান, প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন—সেই লক্ষ্যেই বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

বগুড়া-৬ উপনির্বাচন

১৬ বিজিবি ব্যাটালিয়নের রেকি টহল শুরু, মাঠে ৮ প্লাটুন

প্রকাশের সময়ঃ ০৭:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬