ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
নবনিযুক্ত

জেলা পরিষদের ১৪ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের ১৪টি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় জনগণের জন্য নাগরিক সেবা আরও কার্যকর করা এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে অংশ নেওয়া নবনিযুক্ত প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্থানীয় পর্যায়ে সেবার মান উন্নয়ন, প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি প্রশাসকদের প্রতি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মার্চ দেশের ৪২টি জেলার প্রশাসকদের সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রী, যেখানে একই ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য

নবনিযুক্ত

জেলা পরিষদের ১৪ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশের সময়ঃ ১২:১৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬