ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’ উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ জন সাময়িক বহিষ্কার, জরিমানা ৩ জনকে সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১১৫ করতোয়া নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্ত বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন, ফিরলেন রেনশ শাহাদাত-জাকিরের বিদায়ে চাপে বাংলাদেশ ইমার্জিং দল বনানীতে এইচ বি এম ইকবালের কার্যালয়ে দুদকের অভিযান, সিলগালা এলিফ্যান্ট রোডে শপিংব্যাগ থেকে ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার পে-স্কেল চূড়ান্ত, দুই ধাপে বাস্তবায়ন; মূল বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১০০%

ময়মনসিংহে কোতায়ালীর অভিযানে ইয়াবা উদ্ধার- নারী গ্রেফতার ৫

ইয়াবা- নারীসহ গ্রেফতার ৫

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ নারীসহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গত ৭ এপ্রিল  দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কোতোয়ালী থানাধীন আকুয়া ইসলামীয়া একাডেমী রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অফিসার ইন-চার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান, এসআই (নিঃ) মোঃ সাফায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স একটি তিনতলা ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সেখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৫১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—ফরিদা পারভীন (৪৫), সাদিব হাসান তানজিল (২৮), জাহিদ হাসান শিহাব (২৩), হালিমা খাতুন (৬০) এবং মোঃ মনির হোসেন (৪২)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আকুয়া এলাকায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় সংবাদ

রাজধানীর যেসব রুটে চলবে বিআরটিসির ‘পিংক বাস’

ময়মনসিংহে কোতায়ালীর অভিযানে ইয়াবা উদ্ধার- নারী গ্রেফতার ৫

প্রকাশের সময়ঃ ০৯:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬