ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যানসার সচেতনতায় ক্যাপের ব্যতিক্রমী উদ্যোগ

  • ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৩২৫ Time View

শুক্রবার (১০ এপ্রিল) গুচ্ছ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষাকেন্দ্রে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

দেশের নারীদের মরণব্যাধি স্তন ও জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্যাপ’ (CAP)।

এ সময় সংগঠনটির সদস্য শহীদ আমির হোসেন, মহুয়া, শিখা, নাহিদ, সাব্বির, নুর আলম, মেহেদী হাসান, আরমান তুহিন ও উম্মে হাবিবা মিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা অভিভাবকদের মাঝে ক্যানসারের লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন।

সংগঠনটির সদস্য শহীদ আমির হোসেন বলেন, প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার নারী স্তন ও জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন। সঠিক তথ্যের অভাব এবং সামাজিক সংকোচের কারণে অনেকেই প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন না। তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নারীদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভর্তি পরীক্ষাকে ঘিরে ক্যানসার সচেতনতায় ক্যাপের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের সময়ঃ ০৮:৫৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬