ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ২৫ কেন্দ্রে বসছে ১৭,৭৯১ পরিক্ষার্থী

আজ চাঁপাইনবাবগঞ্জে ২৫ কেন্দ্রে বসছে ১৭,৭৯১ পরিক্ষার্থী।

সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষায় জেলার ২৫টি কেন্দ্রে মোট ১৭ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ হাজার ৯৫৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৩ হাজার ২২ জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, শিবগঞ্জ উপজেলায় ৫টি কেন্দ্রে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ বোর্ডে ৪ হাজার ১৫০ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ২৬৩ জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডে ২৮৬ জন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী অংশ নিচ্ছে কয়েক হাজার। এখানে সাধারণ বোর্ডে ৪ হাজার ১৪৬ জন, মাদ্রাসা বোর্ডে ১ হাজার ৫৪ জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডে ৫৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।

এছাড়া নাচোল উপজেলায় ৫টি কেন্দ্রে ১ হাজার ৮৯ জন সাধারণ বোর্ড, ২৭১ জন মাদ্রাসা এবং ২৩৬ জন কারিগরি শিক্ষার্থী অংশ নিচ্ছে। গোমস্তাপুর উপজেলায় ৬টি কেন্দ্রে ২ হাজার ২৫৫ জন সাধারণ, ৫৩৭ জন মাদ্রাসা এবং ১৬৫ জন কারিগরি পরীক্ষার্থী রয়েছে। ভোলাহাট উপজেলায় ৪টি কেন্দ্রে ৭২২ জন সাধারণ, ২৯৭ জন মাদ্রাসা এবং ১৮১ জন কারিগরি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল টিম নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।

হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও ভবিষ্যৎ নির্ধারণের এই পরীক্ষাকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জে এখন উৎসবমুখর পরিবেশ। কঠোর নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় এবারও একটি সফল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ২৫ কেন্দ্রে বসছে ১৭,৭৯১ পরিক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০২:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬