ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
ইঞ্জিনে ধোঁয়া

ফেনীতে আটকা চট্টলা এক্সপ্রেস- দুর্ভোগে ৮০০ যাত্রী, আহত রেলকর্মী

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ফেনী স্টেশনে প্রবেশের সময় এই ঘটনা ঘটে।

 যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ফেনী রেলস্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৮০০ যাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনে ধোঁয়া দেখা দিলে সৃষ্টি হয় আতঙ্ক। এ ঘটনায় এক রেলকর্মী আহত হয়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, সকাল প্রায় ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ফেনী স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের একটি অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে বিষয়টি পরীক্ষা করতে গিয়ে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ার সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, ধোঁয়ার প্রভাবে তার মুখমণ্ডল ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দেয়। অনেকে বিকল্প যাত্রা নিয়ে দুশ্চিন্তায় পড়েন।

একাধিক যাত্রী জানান, প্রথমে কেউ সমস্যার কারণ বুঝতে না পারলেও পরে ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে তাদের।

ফেনী রেলস্টেশনের দায়িত্বশীল সূত্র জানায়, বিকল ট্রেনটি সচল করতে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। সেটি পৌঁছালে চট্টলা এক্সপ্রেস পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি ফেনী স্টেশনের অন্য লাইনগুলো সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও রেল ইঞ্জিনের কারিগরি সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

মায়ের কিডনি পেয়েও শেষরক্ষা হলো না বেরোবি শিক্ষার্থী জাহিদের

ইঞ্জিনে ধোঁয়া

ফেনীতে আটকা চট্টলা এক্সপ্রেস- দুর্ভোগে ৮০০ যাত্রী, আহত রেলকর্মী

প্রকাশের সময়ঃ ০২:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬