ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

জ্বালানি তেল কালোবাজারি চেষ্টার মামলায় গ্রেপ্তার ২

গতকাল বুধবার দুপুরে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে মোজি ও হৃদয় কে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৮ হাজার লিটার জ্বালানি তেল কালোবাজারিতে বিক্রির চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। আলোচিত এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে দুইজনকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তেল কালোবাজারি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলাহাট ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খালে-আলমপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন মোজি এবং সাহাসপুর গ্রামের জাকির আজমের ছেলে মো. রাশেদুল ইসলাম হৃদয়। এর মধ্যে সাখাওয়াত ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের ছোট ভাই হওয়ায় ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান,সোমবার গভীর রাতে ভোলাহাট থানার নামে বরাদ্দ ৮ হাজার লিটার ডিজেল গোপনে কালোবাজারে সরিয়ে নেওয়ার চেষ্টা নস্যাৎ করে দেয় পুলিশ। খবর পেয়ে অভিযান চালিয়ে ডিজেলবোঝাই ট্যাংকলরি জব্দ করা হয়। তবে সে সময় জড়িতরা পালিয়ে যায়।পরদিন মঙ্গলবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নেমে বুধবার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাহাট ফিলিং স্টেশনের নামে বরাদ্দ তেলবোঝাই ট্যাংকলরিটি স্থানীয় একটি ইটভাটায় নিয়ে গিয়ে প্লাস্টিকের ড্রাম ও কন্টেইনারে তেল নামিয়ে কালোবাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ট্যাংকলরি, নসিমন, ট্রলি, চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম।

স্থানীয়দের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংঘবদ্ধ জ্বালানি সিন্ডিকেটের কারবার। ওসি আব্দুল বারিক বলেন,“গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যে তেল কালোবাজারির প্রমাণ মিলেছে। আরও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।দেশে জ্বালানি সরবরাহ ও মূল্যচাপের সময় সরকারি বরাদ্দের তেল কালোবাজারিতে সরিয়ে নেওয়ার চেষ্টা স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সচেতন মহল বলছে, এমন চক্র ভেঙে না দিলে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের কালোবাজারি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ লুটের শামিল।এলাকাবাসীর দাবি, শুধু দু’জন গ্রেপ্তারে দায় শেষ নয়, এর পেছনে থাকা মূল হোতা ও পুরো তেল পাচার সিন্ডিকেট উন্মোচন করতে হবে।

ভোলাহাটে ইটভাটার অন্ধকারে ধরা পড়া ডিজেল কারবার এখন শুধু কালোবাজারির মামলা নয়- এটি জ্বালানি খাতের আড়ালে লুকিয়ে থাকা সিন্ডিকেট বাণিজ্যের বড় ইঙ্গিত।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

জ্বালানি তেল কালোবাজারি চেষ্টার মামলায় গ্রেপ্তার ২

প্রকাশের সময়ঃ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬