ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ইবিতে শ্রমজীবীদের মাঝে সিআরসি’র উপহার সামগ্রী বিতরণ

শুক্রবার (১ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি- দৈনিক অধিকার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে কর্মরত শ্রমজীবী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
​শুক্রবার (১ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্যাম্পাসের শ্রমিকদের মাঝে গামছা, টি-শার্ট, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানভীর আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাইদ কাউছার এবং সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির সাবেক সভাপতি সাইদ কাউছার বলেন, আমাদের প্রাণপ্রিয় সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) এর পক্ষে থেকে শ্রমজীবী মানুষদের উপহার সামগ্রী বিতরণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে, আমরা এটা করতে পারছি।

রাসূল সাঃ বলেছেন, ‘তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দাও।’ আমরা আশা করবো, আজকের এই শ্রমিক দিবসের প্রতিপাদ্য বিষয়টি যেন দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে নিশ্চিত করা হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তানভীর আহমেদ বলেন, ”থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত” এই স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয় ‘কাম ফর রোড চাইল্ড’ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পাঠদানসহ বিভিন্ন কার্যক্রম করে থাকি।

শ্রমিকদের জন্য কিছু একটা করার ইচ্ছা থেকেই আজকের এই আয়োজন। আজ শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দিন। আমরা এই দিনে শ্রমিকদের অধিকার নিশ্চিত এবং তাদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার সর্বোচ্চ অঙ্গীকার নিতে চাই।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ইবিতে শ্রমজীবীদের মাঝে সিআরসি’র উপহার সামগ্রী বিতরণ

প্রকাশের সময়ঃ ১২:১৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬