ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

জবিতে ক্রীড়া সম্পাদককে থাপ্পড়: শিক্ষার্থী নেলী সাময়িক বহিষ্কার

আজ (৩ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারাম টুর্নামেন্টে ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৩ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।

ঘটনাটি ঘটে গত ২৯ এপ্রিল দুপুরে, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত ক্যারাম ইভেন্টের ফাইনাল খেলায়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমের সঙ্গে প্রতিযোগী সাদিয়া সুলতানা নেলীর তর্ক-বিতর্ক হয়, যা একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়। অভিযোগ রয়েছে, ওই সময় নেলী ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় নিয়ম ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে উপস্থিতরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন।

ঘটনার পর নেলী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, খেলায় স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে।

নেলীর দাবি অনুযায়ী, ডুয়েল গেমসে একই বিভাগের দুইজন খেলোয়াড় অংশ নেওয়ার নিয়ম থাকলেও প্রতিপক্ষ দল তা মানেনি। বিষয়টি জানালে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌতম কুমার অভিযুক্ত দলকে বহিষ্কার করে তাদের দলকে বিজয়ী ঘোষণা করেন। তবে ক্রীড়া সম্পাদক সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রতিপক্ষের পক্ষ নেন বলেও অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিকভাবে নেলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

উপাচার্য বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চলমান অষ্টম ইনডোর গেমসের ক্যারাম ইভেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জবিতে ক্রীড়া সম্পাদককে থাপ্পড়: শিক্ষার্থী নেলী সাময়িক বহিষ্কার

প্রকাশের সময়ঃ ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬