ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, পটুয়াখালীতে বাড়ির মালিক গ্রেপ্তার

রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর বাউফলে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কবির হাওলাদার (বাড়ির মালিক) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও পুলিশের যৌথ দল।

রবিবার (৩ মে) উপজেলার কালিশুরি ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী নারী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কবির হাওলাদারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই নারী। অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়েই সূর্যমনি ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে ফোন করে বাসায় ডাকেন। পরে সেখানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি।

এতে ভুক্তভোগী নারী গর্ভবতী হলে তার স্বামী তাকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ভুক্তভোগীকে অপেক্ষায় রাখা হলেও শেষ পর্যন্ত বিয়ে না করায় তিনি আইনের আশ্রয় নেন।

গত ২৩ এপ্রিল ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “মামলার ভিত্তিতে আমরা এফআইআর গ্রহণ করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী ও তার সন্তানের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, পটুয়াখালীতে বাড়ির মালিক গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬