ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার
নারী-শিশু সুরক্ষায় জোর

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার সচেতনতামূলক উঠান বৈঠক

সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বরিশালের গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী পৌরসভার তিখাসার হাওলাদার বাড়িতে আয়োজনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে সভাকক্ষে এটি সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মো. ইব্রাহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধই পারে এই সমস্যাগুলো নির্মূল করতে।” যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত প্রশাসনকে জানানোর জন্যও তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, “সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পরিবার থেকেই সন্তানদের নৈতিকতা ও নারীর প্রতি সম্মান শেখাতে হবে। সামাজিক অসঙ্গতি দূর করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন নারী ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাল্যবিবাহ বা নারী পাচার সংক্রান্ত কোনো তথ্য পেলেই দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে।”

জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাংবাদিক সোলায়মান তুহিন ও মো. লিটন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা নারী ও শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের মাধ্যমে একটি নিরাপদ, সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

নারী-শিশু সুরক্ষায় জোর

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার সচেতনতামূলক উঠান বৈঠক

প্রকাশের সময়ঃ ০১:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬