ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

পদ্মার চরে মানবিক উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ চালু করলেন এমপি নূরুল

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি।

পদ্মা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসনে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। চরাঞ্চলের অসুস্থ, প্রসূতি ও জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে নিজস্ব অর্থায়নে চালু করেছেন বিশেষ ‘নৌ অ্যাম্বুলেন্স’ সেবা।

বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং চরাঞ্চলের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, পদ্মা নদীর চরে বসবাসকারী হাজারো মানুষের জন্য স্বাস্থ্যসেবা ছিল দীর্ঘদিনের এক কঠিন বাস্তবতা। নদীপথই ছিল তাদের একমাত্র ভরসা। কিন্তু জরুরি মুহূর্তে নৌকা না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, প্রতিকূল আবহাওয়া এবং দীর্ঘ সময়ের কারণে অনেক রোগীকেই চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক ক্ষেত্রে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব না হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এই বাস্তবতাকে সামনে রেখেই সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল চরাঞ্চলের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেন।

জানা গেছে, নৌ অ্যাম্বুলেন্সটিতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, রোগী বহনের স্ট্রেচার, হুইলচেয়ার এবং দ্রুত চলাচল উপযোগী বিশেষ নৌযান। নদী পার হওয়ার পর রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এই উদ্যোগ শুধু একটি পরিবহন সেবা নয়; এটি চরাঞ্চলের মানুষের জন্য জীবন রক্ষাকারী এক মানবিক সহায়তা। বিশেষ করে গভীর রাতে অসুস্থ রোগী, গর্ভবতী নারী বা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নৌ অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, “চরাঞ্চলের মানুষ বছরের পর বছর চিকিৎসাসেবার ক্ষেত্রে অবহেলিত থেকেছে। নদী পার হতে না পেরে অনেক রোগীকে কষ্ট পেতে হয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেই কষ্ট লাঘব করা আমার দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেবা সেই দায়িত্ববোধ থেকেই চালু করেছি।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। শহরের মানুষের মতো চরাঞ্চলের মানুষও দ্রুত চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। আমরা চাই, দুর্গম এলাকার মানুষও যেন জরুরি মুহূর্তে সময়মতো চিকিৎসা নিতে পারে।”

সংসদ সদস্য জানান, শুধু নৌ অ্যাম্বুলেন্স চালু করেই থেমে থাকতে চান না তিনি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে চরবাসী প্রাথমিক স্বাস্থ্যসেবা স্থানীয়ভাবেই পেতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

চরাঞ্চলের বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে বলেন, একজন সংসদ সদস্যের এমন মানবিক পদক্ষেপ সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, এই নৌ অ্যাম্বুলেন্স সেবা পদ্মাপাড়ের হাজারো মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

পদ্মার চরে মানবিক উদ্যোগ, নিজস্ব অর্থায়নে ‘নৌ অ্যাম্বুলেন্স’ চালু করলেন এমপি নূরুল

প্রকাশের সময়ঃ ০১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬