ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১ হাজার ছাড়াল টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের সঙ্গে জড়িত দুজনের আত্মসমর্পণ টোটাল এনার্জির কাছ থেকে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে চাকসুর মানববন্ধন আশির দশকে ফিরে যাওয়ার এআই ট্রেন্ড, যেভাবে আপনিও অংশ নেবেন স্কালোনির আর্জেন্টিনা অধ্যায় কি শেষের পথে? বাড়ছে অনিশ্চয়তা ডিজিটাল বিবাহ-তালাক নিবন্ধনে বাল্যবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী দীর্ঘ বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন ববি

স্বাস্থ্যসেবার মান বাড়াতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (১১ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করতে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (১১ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, নারী ও শিশু ওয়ার্ড, মাতৃসেবা ইউনিট, ল্যাবরেটরি এবং রোগীদের জন্য চালু থাকা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসক উপস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও আধুনিক ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বরিশালের সিভিল সার্জন ডা. মঞ্জুর এলাহি, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম এবং গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কয়েকশ রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং জনবল সংকট নিরসনের বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসা কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয়দের আশা, মন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত এগিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

স্বাস্থ্যসেবার মান বাড়াতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৭:৫১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬