ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

বিজিবির অভিযান মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। চামুচা বিওপির সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ও ১৯ হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট। উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

বিজিবির অভিযান মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

প্রকাশের সময়ঃ ১০:০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬