ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার নিশ্চিতে সক্রিয় হতে বললেন প্রধানমন্ত্রী

বুধবার (১৩ মে) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এসব নির্দেশ দেন।

দেশে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও অবকাঠামোগত সব ক্ষেত্রে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব নির্দেশনা দেন তিনি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিতে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সক্ষমতা ও মর্যাদাকে যথাযথ মূল্যায়ন করতে হবে। এমন বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে, যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কর্মকাণ্ডে সমানভাবে অংশ নিতে পারেন।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি সব স্থাপনায় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা এখন সময়ের দাবি। হাসপাতাল, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবাকেন্দ্রে হুইলচেয়ার ব্যবহারকারীদের চলাচলের উপযোগী প্রবেশপথ ও টয়লেট সুবিধা রাখতে হবে। ভবনের কক্ষের দরজাও এমনভাবে নির্মাণের নির্দেশ দেন, যাতে সহজেই হুইলচেয়ার প্রবেশ করতে পারে।

সভায় নারীদের জন্য চালুর পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য আলাদা সুবিধা রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বিষয়ে প্রচারণা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভায় আরও জানানো হয়, সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শিশুদের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, প্রাথমিক পর্যায়ে দেশের ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি বিশেষ প্রকল্প চালু করা হবে। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

বিশেষ চাহিদাসম্পন্নদের অধিকার নিশ্চিতে সক্রিয় হতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময়ঃ ১০:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬