ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জে

শিক্ষা উপকরণে হাসি ফুটল শিশুদের মুখে

বিদ্যালয়মুখী শিক্ষার পরিবেশ জোরদার এবং শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এ আয়োজন করে এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়মুখী শিক্ষার পরিবেশ জোরদার এবং শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় এ আয়োজন করে এফএইচ অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের  সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শবনম আকতারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন রিপন কিষমু, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ২৮৬ জন নিবন্ধিত শিশুর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। খাতা, কলম, পেন্সিল, স্কুলব্যাগসহ প্রয়োজনীয় উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, “শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া মানে তাদের ভবিষ্যতের ভিত্তি আরও শক্তিশালী করা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঝরে পড়া রোধেও সহায়ক হবে।”

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আরও ত্বরান্বিত হবে।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষার মূলধারায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের সহায়ক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, দরিদ্র পরিবারের অনেক শিশু প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ে। এমন উদ্যোগ তাদের সন্তানদের লেখাপড়ায় আরও আগ্রহী করে তুলবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে

শিক্ষা উপকরণে হাসি ফুটল শিশুদের মুখে

প্রকাশের সময়ঃ ১১:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬