ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁদপুর সফরে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান ।সংগৃহীত ছবি।

চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মহাসড়ক এলাকা। নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সফরকালে তিনি দাউদকান্দি উপজেলা অতিক্রম করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন-এর অনুসারীরা। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং কুমিল্লা পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরী-এর অনুসারীরাও স্বাগত কর্মসূচিতে অংশ নেন।

চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে জড়ো হন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মী ইলিয়টগঞ্জ এলাকায় সমবেত হয়েছেন। তিনি জানান, দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, সকাল থেকেই আলেখারচর বিশ্বরোড এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অন্যদিকে চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজার এলাকায়ও কুমিল্লা-৫ আসনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, প্রধানমন্ত্রীর কাছে তাদের অন্যতম দাবি হচ্ছে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে কুমিল্লাজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় নেতারা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁদপুর সফরে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

প্রকাশের সময়ঃ ১২:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬