ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
১০ জনের নামে থানায় মামলা

গাজীপুরে লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল

ফাইল ছবি।

গাজীপুরের শ্রীপুরে এক নারীকে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় এক কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে।

জানা গেছে, শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ এবং তার সহযোগীদের বিরুদ্ধে।

মামলার এজাহার অনুযায়ী, বাদী তাজুল ইসলামের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টা চলছিল।

তাজুল ইসলামের দাবি, শনিবার সকালে জমির একটি গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা বাধা দেন। পরে কয়েকজন মিলে তাদের বাড়িতে হামলা চালান। এতে নারীসহ পরিবারের একাধিক সদস্য মারধরের শিকার হন।

হামলার ঘটনায় সমলা খাতুন, সাইফুল ইসলাম, মাসুদা আক্তার ও বীথী আক্তার আহত হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্বর্ণালঙ্কার লুট এবং এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারীকে লক্ষ্য করে লাঠি হাতে একজন ব্যক্তি আঘাত করছেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন চিৎকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ভিডিওর আরেক অংশে আরও একজনকে ওই নারীর দিকে তেড়ে যেতে দেখা যায়।

তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তদন্তের মাধ্যমে যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, রোববার সকালে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে তিনি শ্রীপুর থানায় গিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।  অভিযোগের বিষয়ে কাউন্সিলর মো. হাবিবুল্লাহর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১০ জনের নামে থানায় মামলা

গাজীপুরে লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল

প্রকাশের সময়ঃ ০১:২৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬