ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের অংশ হিসেবে আম মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের চাঁপাইনবাবগঞ্জ  মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অতিথিদের নিয়ে বিভিন্ন আম ও ফলের স্টল ঘুরে দেখেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব আলহাজ্ব  মো. রফিকুল ইসলাম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলামসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ড. মো. ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম প্রধান আম উৎপাদনকারী জেলা এবং ‘আমের রাজধানী’ নামে দেশজুড়ে পরিচিত। এখানকার আম দেশের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে চাষাবাদে কৃষকরা এখন আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, আম কেবল একটি ফল নয়, এটি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণে আরও অগ্রগতি আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম এখন শুধু একটি মৌসুমি ফল নয়, এটি জেলার অন্যতম প্রধান অর্থনৈতিক সম্পদ। আম চাষ, সংগ্রহ, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা সরাসরি সম্পৃক্ত।
মেলায় জেলার বিভিন্ন প্রান্তের কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো নানা জাতের আমসহ দেশীয় মৌসুমি ফল প্রদর্শন করেন। দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয়। ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরি, নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের অনুপ্রাণিত করা এবং ফলভিত্তিক কৃষির বিস্তার ঘটানোই এ মেলার মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম মেলার উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৭:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬