ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর ব্যবস্থা, বললেন তাপস রায় মহাখালী থেকে চুরি হওয়া এনা পরিবহণের বাস মিরপুর বেড়িবাঁধে উদ্ধার, গ্রেপ্তার ২ নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৭ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার দ্বিতীয় টেস্ট, ম্যাকাইয়ে অচেনা ভেন্যুর পরীক্ষায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের জন্য ১১ প্রকল্প ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে প্রাইভেটকার, আহত ২ বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, এখনো অধরা অস্ত্রধারীরা কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জেলা প্রশাসন ও রাসিকের যৌথ অভিযান

রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হয়ে বর্ণালী মোড় পর্যন্ত এ অভিযান বিস্তৃত হয়।
অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে পরিচালিত দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধভাবে পার্ক করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বেশ কয়েকটি গাড়ি জব্দ করা হয়।
অভিযানকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখলে থাকায় পথচারীরা সড়কের উপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন। এতে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট দুটোই বাড়ছিল। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রশাসন ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে এই অভিযানে নামে।
অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা সরানো, ফুটপাত উন্মুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি করছে। অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিত চলবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে। তিনি আরও জানান, কেউ পুনরায় অবৈধভাবে দখল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা দায়িত্ব পালন করেন। রাসিক, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
নগরবাসীর অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান চালালে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগরজীবনে শৃঙ্খলা ফিরে আসবে।

জনপ্রিয় সংবাদ

হাম নিয়ন্ত্রণে আরও ২-৩ মাস সময় লাগতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে জেলা প্রশাসন ও রাসিকের যৌথ অভিযান

প্রকাশের সময়ঃ ১১:৪৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬