ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইবিতে মাসব্যাপী গ্রিন ও ক্লিন ক্যাম্পাস কার্যক্রমের উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচির উদ্বোধনে কৃষ্ণচূড়ার চারা রোপণ করছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। ছবি- দৈনিক অধিকার

বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাসব্যাপী বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় সারা মাসজুড়ে ক্যাম্পাসে মোট ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমও অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ‘গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া’ সংগঠনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থীসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে উপাচার্য ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমের চারা বিতরণ করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বৃত্তিপ্রস্থর প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও প্রকৌশলী জাকির হোসেন সরকার যৌথভাবে দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ পর্ব শেষে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর এলাকায় ‘ক্লিন ক্যাম্পাস’ অভিযানের উদ্বোধন করেন।

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বাংলাদেশের অন্যতম সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে ‘গ্রীন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়া’ সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করবে। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ডাস্টবিন ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে ক্লিন ক্যাম্পাস উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগ সফল করতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অপরিহার্য। পাশাপাশি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সবুজ ক্যাম্পাস গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই কার্যক্রম চলমান রাখা হবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইবিতে মাসব্যাপী গ্রিন ও ক্লিন ক্যাম্পাস কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৭:৪৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬