ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, পরিচয় মিলল হাসপাতালের ছাড়পত্রে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ দ্বিতীয় ঢল ছোট হলেও ভয়াবহ হতে পারে, সতর্ক করলেন বন্যা বিশেষজ্ঞ আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজমেন্টে পরিবর্তন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, তথ্য দিলেই ১০ হাজার টাকা পুরস্কার চর কুকরি-মুকরিতে সড়ক নির্মাণে রডের বদলে লোহার নেট ব্যবহারের অভিযোগ মাধবদীতে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৩ কিলোমিটার যানজট সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস
চাঁপাইনবাবগঞ্জে

সাবেক ইউপি সদস্যের ঘরে কোটি টাকার হেরোইন- সপরিবারে আটক

চাঁপাইনবাবগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অভিযানে উদ্ধার হওয়া হেরোইন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক সাবেক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে সম্পৃক্ততার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের চারজনকে আটক করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফুলকুঁড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিকেলে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের এই তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ওয়ার্ড সদস্য আব্দুর রহমান, তার স্ত্রী মোসা. মাসিরুন বেগম এবং তাদের দুই ছেলে মাসুদ রানা ও শুকুদ্দি।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় একটি বিশেষ পুলিশ দল। তল্লাশিতে ঘরের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক মজুত ও বিক্রির অভিযোগে আব্দুর রহমানকে তার স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে হাতেনাতে আটক করে পুলিশ।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে মাদক সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান জেলাজুড়ে চলবে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নতুন ভোটকেন্দ্রের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে

সাবেক ইউপি সদস্যের ঘরে কোটি টাকার হেরোইন- সপরিবারে আটক

প্রকাশের সময়ঃ ১০:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬