ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ হিলি বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু ‘জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়লেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়িত হবে’-তথ্যমন্ত্রী ভিডিও না দেওয়ার শর্তে ৭ মাসের শিশু আপাতত ১৩ বছরের মায়ের জিম্মায় ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ৬৫০ পিস কথিত ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ ‘জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি গ্রহণযোগ্য নয়’-মাদারীপুরে এমপি খোকন তালুকদার শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায়-ড. সাইমুম পারভেজ মাথায় হেলমেট, হাতে জিআই পাইপ-মাদরাসা মোড়ে সংঘর্ষের সামনের সারিতে যুবদল নেতা নয়ন! নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে গণগ্রন্থাগারে জুলাই স্মৃতিচারণ আলোচনা সভা

নলডাঙ্গায় বিএনপি নেতা হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ

নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করছেন বিএনপি নেতা হাসিনুর

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা মো. জিল্লুর রহমান (হাসিনুর)-এর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি জাতের প্রায় তিনশ চারাগাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় উপজেলার হরিদাখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, হাসিনুর সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তারা প্রত্যাশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি ইউনিয়নের নেতৃত্বে আসার সুযোগ পেলে এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১১৬ টন কাঁচা মরিচ

নলডাঙ্গায় বিএনপি নেতা হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের বৃক্ষচারা বিতরণ

প্রকাশের সময়ঃ ০৬:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬