ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১২৫৪ Time View

আজ দুপুরে এ ঘটনা ঘটে।

যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই এলাকার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। কিছুক্ষণ পর তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। পরে তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর তারা পেয়েছেন। পুকুরটি নিহত শিশু ফাহিমার পরিবারের বলে জানা গেছে। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সাধারণত সেখানে স্থানীয়রা গোসল করতেন না।

ওসি আরও জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:৪৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬