
রাজধানীর মহাখালীতে একটি চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সূত্রে জানা গেছে, আগুন লাগার এক মিনিট পর, অর্থাৎ বেলা ১১টা ১২ মিনিটে খবর পাওয়া যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় ১৬ মিনিটের চেষ্টায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে এসব মালামালে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও এখনো পাওয়া যায়নি।
রাজধানীতে একই সময়ে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে মহাখালীতে একটি পুরোনো ভবনেও আগুন লাগার খবর পাওয়া যায়।
অধিকার ডেস্কঃ 























