ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ ডেঙ্গুর চোখ রাঙানিতে চাঁপাইনবাবগঞ্জ- শহর পেরিয়ে গ্রামেও সংক্রমণের শঙ্কা ইবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নুর আলম ও সম্পাদক সজীব

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪০ Time View

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে পুরোনো ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

রাজধানীর মহাখালীতে একটি পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনে অবস্থিত পুরোনো ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পেছনের একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর মহাখালীর কলেরা হাসপাতালের পাশের একটি রঙের দোকানেও আগুন লাগে; ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় পরে সেটি নিয়ন্ত্রণে আসে।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

প্রকাশের সময়ঃ ১২:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬