
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি শেখ সুমন ও মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ ও রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ এবং ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আহমদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত এবং নয়ন আহমেদ।
নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, কাউন্সিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি। আগামী এক বছর শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে তাঁদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি। গত বছরের মতো এবারও সবার সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার প্রত্যাশা প্রকাশ করেন নবনির্বাচিত এই সভাপতি।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 
























