ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময়

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৪ Time View

সাইবার ক্রাইম তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হক।

ইংল্যান্ড সফরে পাকিস্তান ক্রিকেট দলের ভেতরের তথ্য বাইরে যাওয়ার অভিযোগ ও খেলোয়াড়দের যোগাযোগ নিয়ে তদন্তের অংশ হিসেবে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম উল হককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। বিস্তারিত তথ্য দিতে তদন্তকারীদের কাছে আরও সময় চেয়েছেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার লাহোরের জোহর টাউনে এনসিসিআইএর কার্যালয়ে হাজির হন রিজওয়ান ও ইমাম। বিকেল ৩টার দিকে সেখানে পৌঁছানোর পর প্রায় দুই ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

কেন জিজ্ঞাসাবাদ করা হলো রিজওয়ান-ইমামকে?

ইংল্যান্ড সফরের সময় পাকিস্তান দলের নিরাপত্তা কর্মকর্তারা কয়েক ঘণ্টার জন্য রিজওয়ান ও ইমামের মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়েছিলেন। এরপর খেলোয়াড়দের ফোন ও বিভিন্ন যোগাযোগ পর্যালোচনার উদ্যোগ নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এরই ধারাবাহিকতায় দেশে ফেরার পর রিজওয়ান ও ইমামকে তলব করে সাইবার ক্রাইম তদন্ত সংস্থা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা মূলত ড্রেসিংরুমের অভ্যন্তরীণ তথ্য বাইরে যাচ্ছে কি না, ইংল্যান্ডে অনুশীলন ও ম্যাচ চলাকালে খেলোয়াড়দের যোগাযোগ এবং বিভিন্ন বৈঠক নিয়ে প্রশ্ন করেন।

সাত ক্রিকেটারকে দেশে ফেরানো হয়েছিল

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে পাকিস্তান হেরে যাওয়ার পর দল থেকে সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। ওই তালিকায় রিজওয়ান ও ইমামের পাশাপাশি দলের অধিনায়ক সালমান আলী আঘাও ছিলেন।

সফর চলাকালে দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং কয়েকজন ব্যক্তির সঙ্গে খেলোয়াড়দের কথিত যোগাযোগ নিয়েও তদন্ত করা হচ্ছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে।

বিস্তারিত জবাব দিতে সময় চেয়েছেন

এনসিসিআইএর কার্যালয়ে যাওয়ার আগে রিজওয়ান ও ইমাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা তদন্তকারীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। তবে বিস্তারিত জবাব দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন দুই ক্রিকেটার।

এদিকে তৃতীয় আরেকজন ক্রিকেটারকেও জিজ্ঞাসাবাদের জন্য এনসিসিআইএ তলব করেছে বলে জানা গেছে। তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান

সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময়

প্রকাশের সময়ঃ ০৭:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬