ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ

সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

সন্দেহের তালিকায় থাকা ৯ ক্রিকেটারের ক্রিকেট খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বিসিবি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে এনামুল হক বিজয়সহ নয় ক্রিকেটারকে নিলামের তালিকায় রাখা হয়নি। ফিক্সিংয়ের সন্দেহে তাদের বিপিএল-১২ থেকে দূরে রাখা হলেও বর্তমানে তাদের ক্রিকেট খেলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সংবাদ সম্মেলনে বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, বিপিএলের স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটির প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন পর্যালোচনার পর সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তবে ওই নয় ক্রিকেটারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।

তদন্ত প্রক্রিয়া সম্পর্কে মার্শাল জানান, পুরো কার্যক্রম স্বাধীন ও গোপনীয়ভাবে পরিচালিত হয়। কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয় না। প্রথমে অভিযোগের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। এরপর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে এবং অ্যান্টি-করাপশন কোড লঙ্ঘনের সম্ভাবনা থাকলে তদন্ত এগিয়ে নেওয়া হয়। কোনো দল বা খেলোয়াড়ের খারাপ পারফরম্যান্সকে এককভাবে দুর্নীতির প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় না।

তিনি জানান, তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য এবং মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের তথ্য-প্রমাণ যাচাই করা হয়। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে অভিযোগ আনার সুপারিশ করা হয়। প্রমাণ যথেষ্ট না হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়। আর কোনো প্রমাণ পাওয়া না গেলে তদন্ত বন্ধ করে দেওয়া হয়।

ওই নয় ক্রিকেটার প্রসঙ্গে অ্যালেক্স মার্শাল বলেন, তদন্ত প্রতিবেদনে তাদের চেয়েও বেশি ব্যক্তির নাম ছিল। বিপিএল-১২-এ অংশ নিতে পারেন—এমন কয়েকজনকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে তিনি নয়জন ক্রিকেটারকে বাছাই করেননি।

আগামী বিপিএলে ওই ক্রিকেটাররা খেলতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মার্শাল জানান, বিপিএল-১২-এর আগে শুধু ওই আসরের জন্য তাদের আমন্ত্রণ না জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তাদের কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। ফলে ক্রিকেট খেলতে তাদের কোনো বাধা নেই।

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান

সন্দেহভাজন ৯ ক্রিকেটারকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার

প্রকাশের সময়ঃ ০৭:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬