ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসি, দুই পক্ষের সংঘর্ষে আহত ৬ প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, বিচ্ছেদের পর টাকা ফেরত চেয়ে আদালতে প্রেমিক সাইবার ক্রাইমের জিজ্ঞাসাবাদে রিজওয়ান-ইমাম, চেয়েছেন সময় পাবনায় জমির পানিতে নেমে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; গ্রেপ্তার ২ ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৭৯০ রোগী কাপ্তাই হ্রদের পানি বেড়ে ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, ঝুলন্ত সেতু বন্ধ ডেঙ্গুর চোখ রাঙানিতে চাঁপাইনবাবগঞ্জ- শহর পেরিয়ে গ্রামেও সংক্রমণের শঙ্কা ইবি ছাত্র ইউনিয়নের নতুন কমিটি, সভাপতি নুর আলম ও সম্পাদক সজীব

ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের, আজ সেমিফাইনাল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪১ Time View

নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। জয় পেলেই ফাইনালের টিকিট নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত করেছে। অন্যদিকে ভারত নিজেদের গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জয় নিয়ে শীর্ষস্থান দখল করেছে। ফলে নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের কারণে বাংলাদেশকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ওই ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তৈরি হতো এবং সেমিফাইনালে তুলনামূলক ভিন্ন প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনাও ছিল।

ভারতের বিপক্ষে কঠিন ম্যাচের আগে বাংলাদেশের অন্যতম ভরসা পেসার মারুফা আক্তার। চলতি আসরে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ৩৪ রানের জয়ে মারুফা দুই উইকেট নেন। ওই ম্যাচে রাবেয়া খান তিনটি এবং নাহিদা আক্তারও দুটি উইকেট শিকার করেন।

ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় উৎস ২০১৮ সালের এশিয়া কাপের স্মৃতি। সেবার কুয়ালালামপুরে ভারতকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। আট বছর পর আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে নকআউট ম্যাচে মাঠে নামছে টাইগ্রেসরা।

তবে সামগ্রিক পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। দুই দলের আগের ২৪ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের জয় ২১টি, বাংলাদেশের জয় তিনটি।

চলতি টুর্নামেন্টেও ভারত দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে তারা হংকং, থাইল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

সব মিলিয়ে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত এগিয়ে থাকলেও নকআউট ম্যাচে নতুন করে শুরু করতে হবে দুই দলকেই। ২০১৮ সালের সুখস্মৃতি কাজে লাগিয়ে জ্যোতিরা এবারও ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার।

জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই কিশোরের

ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের, আজ সেমিফাইনাল

প্রকাশের সময়ঃ ০১:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬