ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজ্জাকের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করলেন কনকচাঁপা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে বড় শুল্ক ছাড় দিলো এনবিআর ডেঙ্গু প্রতিরোধে অভিযান হোক নিয়মিত, জনসচেতনতা হোক ঘরে ঘরে রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হলো ‘না’; মোট প্রতীক ১২০টি দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে।

এর আগে ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি নির্ধারিত থাকায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।

যেভাবে একাদশ শ্রেণির ভর্তির ফল দেখবেন

একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে পর্যায়ক্রমে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে এসএমএস পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

অনলাইনে ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটিও অনলাইনেই জানা যাবে।

প্রায় ১০ লাখ শিক্ষার্থীর আবেদন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়েছিল ২ সেপ্টেম্বর। আবেদন করার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা।

ভর্তি নীতিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করার সুযোগ পেয়েছেন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

জনপ্রিয় সংবাদ

রাজ্জাকের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করলেন কনকচাঁপা

একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

প্রকাশের সময়ঃ ০১:১৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬