ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ অগ্নিকাণ্ড: বন্ধ ছিল চারটি সিঁড়ির গেট, প্রাণ বাঁচাতে ভাঙতে হয় তালা নাটোরে দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ মামুন খালেদসহ স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম, কেডিএর ১৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ ভারত-বাংলাদেশ পাইপলাইনে পার্বতীপুরে পৌঁছাল ৪৭ লাখ লিটার ডিজেল

ইবিতে মাদক সেবনকালে হাতেনাতে আটক দুই শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠ এলাকা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাদকদ্রব্য সেবনের সময় দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটক দুই শিক্ষার্থী হলেন ফার্মেসী বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুফিয়ান এবং একই বিভাগের শিক্ষার্থী নাহিদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, অভিযুক্ত দুই শিক্ষার্থী কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পাশের অন্ধকার একটি স্থানে বসে মাদক প্রস্তুত করছিলেন। এ সময় নিরাপত্তা সেলের এক কর্মীর নজরে পড়লে তাদের হাতেনাতে ধরা হয়। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং আগামীকাল (মঙ্গলবার) এ নিয়ে প্রক্টর অফিসে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।

আটক শিক্ষার্থীরা নিজেদের ভুল স্বীকার করে বলেন, তারা এই অন্যায় কাজ করেছেন এবং এটি তাদের নিয়মিত অভ্যাস নয়। এ ছাড়া মাদক সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামও তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। যার কাছেই এ ধরনের কিছু পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা রাতভর সজাগ থাকেন, যাতে কেউ অনিয়মের সুযোগ না পান। ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে জানানো হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাবির জগন্নাথ হলের পাশে রাতে ককটেল বিস্ফোরণ

ইবিতে মাদক সেবনকালে হাতেনাতে আটক দুই শিক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০৩:০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬