ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
৮ বছর পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ইবির পঞ্চম সমাবর্তন ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, একদিনে ভর্তি ৫৫ জন কোনো মা-বাবা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন না: প্রতিমন্ত্রী পুতুল কক্সবাজারে ‘ব্লু ইকোনমি’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড- প্রাণ গেল ৬ জনের এডিস মশা নিধনে বেরোবি ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই ছিল না, হতবাক বেকি সাত দিনেও ফেরেননি বাঘার পাঁচ বাংলাদেশি, বিএসএফের হাতে আটক আগামীর কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে ঢাকায় আন্তর্জাতিক সিকিউরিটি ও ফায়ার এক্সপো

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর সেমিনার কক্ষে সামাজিক সংগঠন ‘স্বজন’-এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি তাদের মানসিক সুস্থতার দিকটিও সমান গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। পড়াশোনার চাপ, পারিবারিক প্রত্যাশা, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা এবং ব্যক্তিগত সম্পর্কের মতো নানা কারণে শিক্ষার্থীদের মানসিক চাপে পড়ার আশঙ্কা থাকে। তিনি মন্তব্য করেন, এই ধরনের পরিস্থিতিতে সমস্যাগুলো একা বহন না করে পরিবার, বন্ধু, শিক্ষক বা প্রয়োজনে পেশাদার কাউন্সেলরের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য আরও উল্লেখ করেন, মানসিক স্বাস্থ্য ও শারীরিক সুস্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এ কারণে শিক্ষার্থীদের উচিত নিয়মিত শারীরিক ব্যায়াম করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রাখা, সামাজিক যোগাযোগ অব্যাহত রাখা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

তিনি বলেন, বন্ধু, সহপাঠী ও কাছের মানুষদেরও উচিত আশপাশের মানুষের আচরণ ও মনের অবস্থায় কোনো পরিবর্তন এলে তা লক্ষ রাখা এবং প্রয়োজনে পাশে থাকা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

জনপ্রিয় সংবাদ

৮ বছর পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ইবির পঞ্চম সমাবর্তন

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০১:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬