ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবির কার্যক্রম শুরু ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হলো ‘না’; মোট প্রতীক ১২০টি দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর একাদশ শ্রেণির ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ সিনেমা হতে পারে সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচারমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিরুদ্ধে ৮ টিমের ‘মাঠযুদ্ধ’- বাড়ি বাড়ি এডিসের আস্তানা খুঁজবে প্রশাসন বিভিন্ন মেয়াদে আটক থাকার পর শিশুসহ ১৮ বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরলেন শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১

দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর

  • নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৬ Time View

‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের একক কনসার্টে আগামী ৯ অক্টোবর মঞ্চে উঠছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।

দীর্ঘ বিরতির পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। প্রায় আড়াই বছর পর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর একক সংগীতসন্ধ্যা। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই কনসার্টটি আগামী ৯ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করে নিজেই আয়োজনটির ঘোষণা দেন বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স। তবে এখনো টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়নি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। তখন টিকিটের দাম, বিভিন্ন ক্যাটেগরি এবং কনসার্টে অংশগ্রহণের নিয়ম-শর্ত সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

দীর্ঘ সময় পর বাপ্পা মজুমদারের একক কনসার্টের ঘোষণা আসায় তাঁর ভক্ত ও শ্রোতাদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কনসার্টটি নিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

কনসার্ট প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, অনেক দিন পর একক কনসার্ট করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে নিজেরও আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে। শ্রোতাদের সামনে সরাসরি গান পরিবেশনের অনুভূতি আলাদা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ‘মুনলাইট মেলোডিজ’ সবার জন্য একটি আনন্দময় সংগীতসন্ধ্যায় পরিণত হবে।

তিন দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগতে সক্রিয় বাপ্পা মজুমদার। দীর্ঘ সংগীতজীবনে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান। গায়ক হিসেবে নিজের পরিচিতির পাশাপাশি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি।

নতুন গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্ট এবং ইনস্ট্রুমেন্টাল সংগীতের মাধ্যমেও নিয়মিত শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকেন এই শিল্পী।

এবারের ‘মুনলাইট মেলোডিজ কনসার্টে বাপ্পা মজুমদারের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি থাকছে নতুন পরিবেশনা ও সংগীতের নানা আয়োজন। দীর্ঘ বিরতির পর একক মঞ্চে তাঁর ফেরার বিষয়টি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

দীর্ঘ আড়াই বছর পর একক কনসার্টে বাপ্পা মজুমদার, মঞ্চ মাতাবেন ৯ অক্টোবর

প্রকাশের সময়ঃ ০১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬