ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ফার্মগেটে কৃষিবিদদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন রিজভী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৬৪ Time View

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদদের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি

দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। মঙ্গলবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে এ্যাবের নেতাকর্মীসহ কয়েক শত কৃষিবিদ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

সমাবেশে রিজভী বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে জামায়াতে ইসলামীর কোনো ভূমিকা তিনি দেখেন না। তিনি মন্তব্য করেন, জনগণের সঙ্গে প্রতারণার কারণে দলটি কখনো চূড়ান্তভাবে জনগণের আস্থা অর্জন করতে পারেনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ্যাবের নেতারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কৃষিবিদ ও কৃষি পেশাজীবীরা ঐক্যবদ্ধ রয়েছেন। তারা মন্তব্য করেন, দেশের কৃষি ও অর্থনীতির স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।

মিছিলে এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লবের পাশাপাশি অংশ নেন নুরুন্নবী ভূঁইয়া শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, শাহ এমরান রানা, আমানুল্লাহ আমান, অধ্যাপক জামশেদ, ডা. মান্না, ডা. মিঠু, ডা. ভয়েজার, ডা. তারেক, প্রকৌশলী সারোয়ার মাওলা এবং ড. আকিকসহ বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ নেতারা।

এ ছাড়া মিছিলে অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পেশাজীবী কৃষিবিদ নেতারাও।

আয়োজকরা জানান, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাদের ভাষ্য, রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ফার্মগেটে কৃষিবিদদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন রিজভী

প্রকাশের সময়ঃ ০২:০৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬