
নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পিছিয়ে যাওয়ায় এই কার্যক্রম আবারও চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে গত ২ সেপ্টেম্বর একটি চিঠির মাধ্যমে মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিতে আরও বলা হয়, মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে পূর্বের নিয়ম অনুসরণ করে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে যথাযথভাবে ইস্যু ও নিষ্পত্তি করতে হবে।
অধিকার ডেস্কঃ 






















