ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বামীর পথে বিজেএস পাস করে বিচারক হলেন স্ত্রী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৬ Time View

১৮তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চৈতি বিশ্বাস।সংগৃহীত ছবি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চৈতি বিশ্বাস। এর আগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার স্বামী উদাস গোস্বামীও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যোগ দিয়েছিলেন, যিনি বর্তমানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পরই জানা যায়, বিচারক হিসেবে সুপারিশপ্রাপ্তদের তালিকায় রয়েছেন চৈতি বিশ্বাস।

চৈতির এই সাফল্যে পরিবারে যুক্ত হয়েছে নতুন আনন্দ। একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনই বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচার বিভাগে যুক্ত হওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও আইন অঙ্গনে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তাদের এই সাফল্যকে অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেছেন।

স্ত্রীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উদাস গোস্বামী। তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই জজ-ম্যাজিস্ট্রেট দেখার প্রতি তার একটি বিশেষ আগ্রহ ছিল, এখন থেকে ঘুম থেকে উঠেই একজন জজকে দেখার সৌভাগ্য হবে তার।

স্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, স্রষ্টার অশেষ কৃপায় তার পরিশ্রম তাকে সম্মানিত করেছে। ১৮তম জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রিয়তমা সহধর্মিণী চৈতি বিশ্বাসকে অভিনন্দন জানান তিনি।

পোস্টে উদাস গোস্বামী তার বাবার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি লেখেন, বাবার এত প্রিয় বউমার এই সাফল্য তিনি দেখে যেতে পারলেন না, এটাই একমাত্র আফসোসের বিষয়। শেষে তিনি স্ত্রীকে আবারও ‘জজ সাহেবা’ বলে সম্বোধন করে অভিনন্দন জানান।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বামীর পথে বিজেএস পাস করে বিচারক হলেন স্ত্রী

প্রকাশের সময়ঃ ১২:৪৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬