ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করতে হবে সরকারকে: গোলাম পরওয়ার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫০ Time View

চট্টগ্রামে সিরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।সংগৃহীত ছবি

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই ব্যর্থতা সরকারকে অবশ্যই স্বীকার করে নিতে হবে।

তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে এর নেতিবাচক প্রভাব এখন সব খাতেই দেখা যাচ্ছে। মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গেছে এবং সাধারণ মানুষকে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বুধবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলের আলোচনায় তিনি এসব বক্তব্য দেন।

আলোচনায় গোলাম পরওয়ার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে কী উদ্দেশ্যে আগমন করেছিলেন, তা প্রতিটি মুসলমানের জানা ও বোঝা প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে কেবল রবিউল আউয়াল মাস এলেই নবীজিকে (সা.) নিয়ে মাহফিল ও জশনে জুলুসের আয়োজন চলতে থাকে। চট্টগ্রাম মহানগর জামায়াত রবিউস সানি মাসে সিরাতুন্নবী মাহফিল আয়োজন করে বার্তা দিতে চেয়েছে যে নবীজিকে (সা.) নিয়ে আলোচনা শুধু রবিউল আউয়াল মাসেই সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখা প্রয়োজন।

কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, তা অনুসরণ করলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি মক্কা বিজয়কে পৃথিবীর ইতিহাসের একমাত্র রক্তপাতহীন বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে তিনি সব জাতির জন্য যে ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করেছিলেন, তা অনুসরণ করলে সারা বিশ্বে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি মানবরচিত মতাদর্শের পরিবর্তে আল্লাহর আইন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে মহানবীর আদর্শে ইসলামী সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সিরাতুন্নবী (সা.) মাহফিলে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ড. আবুল কালাম আজাদ বাশার। এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ নগর ও জেলা জামায়াতের নেতারা। মাহফিলে জামায়াতের সাংস্কৃতিক সংগঠনগুলো ইসলামী সংগীত পরিবেশন করে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করতে হবে সরকারকে: গোলাম পরওয়ার

প্রকাশের সময়ঃ ১২:৩০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬