ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব’—ভিডিওকে অপপ্রচার দাবি করে মানববন্ধন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫৮ Time View

সালথায় ইউপি চেয়ারম্যানের বক্তব্যের ভিডিও নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ দাবি করে মানববন্ধন করেছেন ইউনিয়নের খারদিয়া গ্রামের বাসিন্দারা।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খারদিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান রফিক মোল্লাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার বক্তব্যের একটি অংশ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন তারা।

তাদের ভাষ্য, সম্প্রতি চেয়ারম্যানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ভিডিওটির পুরো বক্তব্য ও প্রেক্ষাপট বিবেচনা না করে একটি অংশ প্রচার করা হচ্ছে। কোনো বক্তব্য বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে তা যাচাই করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান, স্থানীয় সমাজসেবক ইলিয়াস কাজী, ইউনুস মাতুব্বর, তারা মিয়া, মুক্তার ফকির, জালাল শিকদার, আজাদ ঠাকুর, নুরু মোল্লা ও তৃষ্ণা আক্তারসহ স্থানীয় বাসিন্দারা।

যা বললেন চেয়ারম্যান

মানববন্ধনের বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা বলেন, তার বক্তব্যের ভিডিও সম্পাদনা করে বিকৃতভাবে প্রচার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তার কর্মকাণ্ড ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে জানেন বলেও দাবি করেন তিনি।

রফিক মোল্লার ভাষ্য, বিভ্রান্তিকর প্রচারণায় স্থানীয়রা যাতে বিভ্রান্ত না হন এবং ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরতেই তারা মানববন্ধনে অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, দীর্ঘ ২২ বছর বিদেশে থাকার পর ২০২০ সালে দেশে ফেরেন। এরপর ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রব মোল্লাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বলে দাবি করেন তিনি।

যে বক্তব্য ঘিরে আলোচনা

এর আগে সালথার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ দেওয়া এবং হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

পরে ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রচারিত ভিডিওর একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব।’

তবে চেয়ারম্যানের দাবি, ভিডিওটি সম্পাদনা করে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে প্রচারিত বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও বা স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব’—ভিডিওকে অপপ্রচার দাবি করে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৫:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬