ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বেহেশতের টিকিটের দোকানদারি এখনও চলছে’: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে তীর সংরক্ষণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশতের টিকিট দেওয়ার নামে এখনও মানুষের কাছে প্রচার চালানো হচ্ছে।

শুক্রবার লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মুনির উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেশনস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের আওতায় তীর সংরক্ষণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে। এখনো তারা বেহেশতের টিকিটের দোকানদারি করে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে।’

এ্যানি বলেন, রহমতখালী ও ওয়ার্দ্দা খালের পানির চাপ এবং তীরভাঙনের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষ সমস্যায় রয়েছেন। বর্ষা ও বন্যার সময় জলাবদ্ধতার কারণে বাড়িঘর ও আঙিনায় পানি জমে যায়।

এই সমস্যা মোকাবিলায় স্যান্ড-সিমেন্ট জিওব্যাগ ব্যবহার করে তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বালু ও সিমেন্ট দিয়ে তৈরি জিওব্যাগ খালের তীরের নিচ থেকে ওপর পর্যন্ত স্থাপন করা হবে। এতে পানির চাপ মোকাবিলা করা সম্ভব হবে এবং আগামী ২০ থেকে ৩০ বছর এলাকাটি ভাঙন থেকে সুরক্ষা পেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

পানিসম্পদমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার পর মান্দারী ও দিঘলী থেকে মজুচৌধুরীর হাট পর্যন্ত প্রয়োজনীয় এলাকায় ব্লক দিয়ে স্থায়ী তীর সংরক্ষণের জন্য ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে।

কাজের গুণগত মানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এ্যানি বলেন, তাঁর এলাকায় কাজ হচ্ছে এবং তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তাই কোনো কাজের মান খারাপ হলে তা মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গেও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী। তিনি বিরোধী রাজনৈতিক শক্তির বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেন। সরকারের সমালোচনা করতে গিয়ে বিরোধী পক্ষের নেতারা অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করছেন বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় সামাজিক ও নারীসংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিরোধী রাজনৈতিক শক্তির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি তাদের সমালোচনা করেন। তবে এসব বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট বিরোধী পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বি-স্ট্রং প্রকল্পের পরিচালক মোহাম্মদ সামিউল হক, ফেনী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বেহেশতের টিকিটের দোকানদারি এখনও চলছে’: পানিসম্পদমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬