ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ভৈরবে ফসলি জমির মাটি পাচারের সময় জাহাজ জব্দ, জরিমানা ১ লাখ টাকা

ভৈরব বাজার জেটিঘাটে জব্দ করা মাটিভর্তি জাহাজ ‘এমবি শাহ ফতুল্লাহ।

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে জাহাজ মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টায় ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওর এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে একটি ভেকু দিয়ে মাটি কেটে জাহাজে বোঝাই করে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল। এই খবর পেয়ে বিআইডব্লিউটিএর একটি দলসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার ঘনফুট মাটিবাহী জাহাজটি জব্দ করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩)’ জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. আজিমুল হক জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারের সময় একটি মাটিভর্তি জাহাজ জব্দ করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত জাহাজের মাটি পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভৈরবে ফসলি জমির মাটি পাচারের সময় জাহাজ জব্দ, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশের সময়ঃ ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬