ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ৫, তিনজনই শিশু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৭৫ Time View

তুরস্কের ইস্তাম্বুলে ভবনের নিচের তিনটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন।

তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের তিনটি তলা ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই শিশু। বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানান।

নগর কর্তৃপক্ষের কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়।

নিহতদের মধ্যে পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যাশিশু এবং ১২ বছর বয়সী এক কিশোর রয়েছে। বাকি দুজনের পরিচয় সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

দুর্ঘটনায় ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়লেও ওপরের চারটি তলা ধ্বংসস্তূপের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভবনটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের জানান, ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা, প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে ভবনটির ওপরের তলাগুলো তৈরি করা হয়েছিল।

নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় থাকা একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই তিনি ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পাচ্ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ কিংবা নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে ইস্তাম্বুলে প্রায় ১ হাজার ২০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকতে পারে।

এর আগে গত আগস্টেও ইস্তাম্বুলে একটি পরিত্যক্ত ভবন ধসে পড়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ৫, তিনজনই শিশু

প্রকাশের সময়ঃ ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬