ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের সড়যন্ত্র, ক্ষুব্ধ এলাকাবাসী সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন, ডিলারের দোকানে ক্ষোভ ও পুলিশ মোতায়েন ইবির পঞ্চম সমাবর্তনে নিবন্ধন ফি ৫ হাজার টাকা, নিবন্ধন শুরু ৫ নভেম্বর পড়াশোনার পাশাপাশি পেঁপে চাষে সফল বেরোবি শিক্ষার্থী আকরাম আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন চীনা নেতা লিউ হাইশিং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা নিয়ে বরিশালে বাসদের প্রতিবাদ মিছিল

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৮১ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন বাসদের নেতাকর্মীরা।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে রাজধানীতে বিডা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে হামলার প্রতিবাদও জানান দলটির নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বামপন্থি দলগুলোর নেতৃত্বে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হলেও বিএনপি সরকার জনগণকে অন্ধকারে রেখে গত বৃহস্পতিবার টার্মিনালটি ইজারা দিয়েছে বলে তাঁদের দাবি।

বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয় এবং নিউমুরিং টার্মিনাল দিয়ে প্রায় ৫৫ শতাংশ কনটেইনার ওঠানামা করে। এ কারণে বন্দরটিকে তাঁরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

তাঁদের দাবি, গত পাঁচ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ধারাবাহিকভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর সম্পর্ক রয়েছে দাবি করে তাঁরা বাংলাদেশের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের আশঙ্কা, টার্মিনালটি ইজারা দেওয়া হলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ ভেড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে সমাবেশে উত্থাপিত দাবির পক্ষে বিস্তারিত প্রমাণ উপস্থাপন করা হয়নি।

বাসদ নেতা দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শহিদুল শেখ, শহিদুল হাওলাদার, কমিউনিস্ট পার্টি ও ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রেজওয়ান হোসেন সিয়াম, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন দিদার, আইয়ুব আলী তালুকদার, জাহিদুল ইসলাম শাহাদাত ও আবদুল মজিদ হাওলাদার।

সমাবেশ থেকে নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং বিডা ভবনের সামনে বিক্ষোভে হামলার ঘটনার প্রতিবাদ জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা নিয়ে বরিশালে বাসদের প্রতিবাদ মিছিল

প্রকাশের সময়ঃ ১২:৩৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬