ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

স্বনির্ভর করতে নলছিটিতে তিন পরিবারকে সহায়তা দিল সঙ্গে আছি ফাউন্ডেশন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:২০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১২৮৬ Time View

নলছিটিতে স্বনির্ভর কার্যক্রমের আওতায় তিনটি পরিবারের হাতে অটোভ্যান ও বকনা বাছুর তুলে দেয় সঙ্গে আছি ফাউন্ডেশন।

অসহায় তিনটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে একটি অটোভ্যান ও দুটি বকনা বাছুর উপহার দিয়েছে সঙ্গে আছি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির স্বনির্ভর কার্যক্রমের আওতায় গত শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে এসব সহায়তা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক শামসুল আলম বাহার, আব্দুর রব মল্লিক, প্রভাষক মনিরুজ্জামান মল্লিক, সাংবাদিক মুনিরুজ্জামান, মো. বাহাউদ্দিন মিয়া এবং সঙ্গে আছি ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সহায়তা পাওয়া তিনটি পরিবারের উপার্জনক্ষম প্রধান ব্যক্তিরা আয় করতে অক্ষম। ফলে পরিবারগুলো আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিটি পরিবারেই রয়েছে ছোট শিশু, যাদের ভরণপোষণ ও ভবিষ্যৎ নিয়ে পরিবারগুলোকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

সহায়তা পাওয়া পরিবারগুলোর মধ্যে বাবু দেবনাথের পরিবারও রয়েছে। তাঁর চার মেয়ের মধ্যে দুজন প্রতিবন্ধী। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে তাঁদের জীবনযাপন ও সন্তানদের দেখাশোনা করা কঠিন হয়ে পড়েছে।

সঙ্গে আছি ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো বিকল্প আয়ের সুযোগ পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অটোভ্যান ও বকনা বাছুর কাজে লাগিয়ে তাঁরা ধীরে ধীরে আয় বাড়াতে পারবেন এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন বলে প্রত্যাশা আয়োজকদের।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

স্বনির্ভর করতে নলছিটিতে তিন পরিবারকে সহায়তা দিল সঙ্গে আছি ফাউন্ডেশন

প্রকাশের সময়ঃ ১২:২০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬